টেকটং বাংলা ভাষার পাঠকদের জন্য একটি প্রযুক্তি ও গ্যাজেট বিষয়ক প্রকাশনা। আমরা স্মার্টফোন, ল্যাপটপ, গ্যাজেট, সফটওয়্যার ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে খবর, রিভিউ ও বিশ্লেষণ প্রকাশ করি।
নামের পেছনের গল্প
টং দোকান মানে রাস্তার পাশের চায়ের দোকান, যেখানে এক কাপ চা হাতে নিয়ে সব বিষয়ে জমে ওঠে আড্ডা। টেকটং সেই আড্ডারই প্রযুক্তি সংস্করণ: নতুন ফোন, ল্যাপটপ, গ্যাজেট আর সফটওয়্যার নিয়ে সহজ ভাষায়, খোলামেলা আলোচনা।
আমাদের লক্ষ্য
জটিল প্রযুক্তিকে সহজ বাংলায় ব্যাখ্যা করা এবং বাংলাদেশের বাজার ও বাস্তবতার আলোকে নিরপেক্ষ পরামর্শ দেওয়াই আমাদের লক্ষ্য।
আমাদের রিভিউ সম্পাদকীয়ভাবে স্বাধীন। কোনো প্রতিষ্ঠান অর্থের বিনিময়ে রিভিউয়ের ফলাফল প্রভাবিত করতে পারে না।